সন্তানের জন্য কত কিছুই না করেন একজন মা। গর্ভধারণ থেকে শুরু করে প্রতি পদক্ষেপেই চলে ত্যাগ স্বীকার। তেমনি অনাগত সন্তানের জন্য যে কোনো কিছু করতে রাজি ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পরীমনি। এ জন্য অভিনয় থেকে দূরে থাকতেও দ্বিধা নেই তার।
সোমবার (১০ জানুয়ারি) নিজেই জানিয়েছিলেন মা হতে চলেছেন তিনি। বরণ্য চলচ্চিত্র নির্মাতা গিয়াসউদ্দীন সেলিমের ওয়েব ফিল্ম ‘গুণীন’-এর শুটিং করতে গিয়ে প্রেমে পড়েন পরীমনি-শরিফুল রাজ। এরপর তা বিয়েতে গড়ায়।
পরীমনি বলেন, “আগামী দেড় বছর একদম ছুটি। বাচ্চাকে সুস্থভাবে পৃথিবীতে আনতে চাই। প্রপারলি একটা সুস্থ বাচ্চা জন্ম দিতে চাই।”

মা হওয়ার খবরে আনন্দে হওয়ায় ভাসছেন পরীমনি। তিনি বলেন, “আমি আনন্দে হাওয়ায় ভাসছি। আজই হাসপাতাল থেকে ফিরলাম। খবরটা শুনে রাজ আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিলো। সন্তানের হার্টবিট শুনেছি আমরা। এ অনুভূতি প্রকাশ করা যায় না। আমার জীবনের সেরা উপহারটি সৃষ্টিকর্তার কাছ থেকে পেতে যাচ্ছি।”
এমনকি সন্তানের নাম কী রাখবেন তাও ঠিক করে রেখেছেন পরীমনি। পরীমনি বলেন, “মেয়ে সন্তান হলে তার নাম রাখবেন রাণী, আর ছেলে হলে নাম হবে রাজ্য।”
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা চার মাস আগে ২০২১ সালের ১৭ অক্টোবর শরিফুল রাজকে বিয়ে করেন।









![২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি [বাংলাদেশী সময় অনুযায়ী]](https://www.songbadprokash.com/media/imgAll//SM/২২২২২২২-20260603084825.jpg)





