টালিউড অভিনেত্রী ও সাবেক সাংসদ মিমি চক্রবর্তীর বিরুদ্ধে পশ্চিমবঙ্গের বনগাঁ মহকুমা আদালতে চার্জ গঠন করা হয়েছে বলে দাবি করেছেন মামলার অভিযোগকারী তনয় শাস্ত্রী। তার দাবি, ২ জুন অনুষ্ঠিত শুনানিতে আদালত এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে।
তনয় শাস্ত্রীর অভিযোগ, দীর্ঘদিন ধরে চলমান মামলায় মিমি চক্রবর্তী ব্যক্তিগতভাবে কোনো শুনানিতে হাজির হননি। সর্বশেষ শুনানিতেও তিনি আদালতে উপস্থিত না থেকে আইনজীবীর মাধ্যমে প্রতিনিধিত্ব করেন।
অভিযোগকারীর দাবি, বারবার সময় চাওয়ার মাধ্যমে মামলাটি দীর্ঘায়িত করার চেষ্টা করা হচ্ছিল। এ কারণে তার আইনজীবী আদালতের কাছে দ্রুত চার্জ গঠনের আবেদন জানান। পরে আদালত সেই আবেদন গ্রহণ করেন বলে তিনি উল্লেখ করেন।
চার্জ গঠনের দাবির পর মিমির আদালতে সশরীরে হাজিরা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তনয় শাস্ত্রী দাবি করেন, আদালত আগামী ১০ দিনের মধ্যে অভিনেত্রীকে ব্যক্তিগতভাবে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তনয় শাস্ত্রী মন্তব্য করেন, তিনি মনে করেন মিমি অন্যায় করেছেন এবং আইনের মুখোমুখি হওয়া উচিত। তার ভাষ্য, তিনি মামলার শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন।
তবে বনগাঁ আদালতের পক্ষ থেকে চার্জ গঠন বা হাজিরা সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি এখনো প্রকাশ করা হয়নি। একইভাবে মিমি চক্রবর্তী, তার আইনজীবী বা জনসংযোগ দলের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।












![২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি [বাংলাদেশী সময় অনুযায়ী]](https://www.songbadprokash.com/media/imgAll//SM/২২২২২২২-20260603084825.jpg)








