বিএনপির আইনবিষয়ক সম্পাদক হলেন বদরুদ্দোজা বাদল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬, ১১:২৭ এএম
বিএনপির আইনবিষয়ক সম্পাদক হলেন বদরুদ্দোজা বাদল

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এম বদরুদ্দোজা বাদলকে বিএনপির আইনবিষয়ক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বিএনপির আইনবিষয়ক সম্পাদক ছিলেন কায়সার কামাল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি এখন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন।

বদরুদ্দোজা বাদল বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক। তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের আহ্বায়ক ছিলেন। তিনি এই ইউনিটের সাধারণ সম্পাদকও ছিলেন। এ ছাড়া তিনি রাজশাহী ইউনিভার্সিটি ল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (রুলা) কেন্দ্রীয় কমিটি সাবেক সভাপতি।

Link copied!