রাবির ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সভাপতি শীতাংশু কুমার পাল


রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৭, ২০২১, ০২:১৬ পিএম
রাবির ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সভাপতি শীতাংশু কুমার পাল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. শীতাংশু কুমার পাল। 

বুধবার (৬ অক্টোবর) দুপুরে সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক ড. রেজাউর রহমানের কাছ থেকে আগামী তিন বছরের জন্য দায়িত্ব গ্রহণ করেন তিনি।

ড. পাল রাজশাহী বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ থেকে ১৯৯৩ সালে স্নাতক (অনার্স) ও ১৯৯৪ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। উভয় পরীক্ষায় তিনি প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। পরে ১৯৯৯ সালে নিজ বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন এবং ২০১৪ সনে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন।

তিনি ২০০৫ সালে থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (এআইটি) থেকে রিজিওনাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট প্ল্যানিং বিষয়ের ওপর এমএসসি ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

এছাড়া ২০১০ সালে নরওয়ের নরওয়েজিয়ান সায়েন্স অ্যান্ড টেকনলোজি বিশ্ববিদ্যালয় থেকে ভূগোলের ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন। উচ্চমানের গবেষণার জন্য তার রয়েছে বেশ কৃতিত্ব। বিশ্বখ্যাত বিভিন্ন জার্নালে তার ৩৭টির বেশি গবেষণা পেপার রয়েছে।

দায়িত্ব গ্রহণকালে উপস্থিত ছিলেন বিভাগের প্রফেসর নূর মোহাম্মদ, প্রফেসর ড. সৈয়দ রফিকুল আলম রুমি, প্রফেসর ড. রকীব আহমেদ ও প্রফেসর ড. জাহিদুল হাসান।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!