আবাসিক হল খুলে দেওয়ার দাবিতে ইসালামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভিসির বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে কর্মসূচি শুরু হয়।
এসময় ‘শিক্ষা নিয়ে টালবাহানা, চলবে না, চলবে না’, ‘সব হয় সব চলে, শিক্ষার্থীরা ধুকে মরে’ সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।
হল খোলার সিদ্ধান্ত না আসা পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত আন্দোলন চলমান রয়েছে।







































