মানিকগঞ্জের সিংগাইরে গোপন সংবাদের ভিত্তিতে হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার পারিল খোয়ামুড়ি গ্রামের মো. রশিদ দেওয়ানের ছেলে মো. ফারুক দেওয়ান (৩০) ও একই গ্রামের মো. মহিবুরের ছেলে মো. সবুজ (২৪)।
শনিবার রাতে গ্রেপ্তার হওয়া দুজনকে রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্যা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সোয়া ১১টার দিকে এসআই মো. সুমন মিয়া অভিযান পরিচালনা করেন। এসময় উপজেলার বলধারা ইউনিয়নের ফারুকের বেকারি দোকানের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২ গ্রাম হেরোইন জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানান ওসি।

![২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি [বাংলাদেশী সময় অনুযায়ী]](https://www.songbadprokash.com/media/imgAll//SM/২২২২২২২-20260603084825.jpg)













