ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ১৬ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৩ অক্টোবর) বিকেলে সংঘর্ষের পর থেকে রোববার (২৪ অক্টোবর) বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এর আগে শনিবার বিকেলে ঘটা এই সংঘর্ষে মারিছ শিকদার নামের একজন নিহত হয়েছেন। তবে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো মামলা না হওয়ায় পুলিশ নিজেই বাদী হয়ে একটি হত্যা মামলা করেছে।
এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান বলেন, “এ ঘটনায় ১৬ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

![২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি [বাংলাদেশী সময় অনুযায়ী]](https://www.songbadprokash.com/media/imgAll//SM/২২২২২২২-20260603084825.jpg)













