চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুক্তারপুর গ্রামের উত্তর পাড়া থেকে একটি বড় গোখরা ও ৭০টি সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। সোমবার (১৮ জুলাই) সকাল ১০টার দিকে ওই এলাকার মোজাম্মেল হকের ছেলে আলামিনের বাড়ির থেকে সাপগুলো উদ্ধার করা হয়।
দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও ওই গ্রামের বাসিন্দা হাসান আলী জানান, সকালে বাড়ির লোকজন রান্নাঘরে কাজ করার সময় চুলার পাশে একটি সাপের বাচ্চা দেখতে পান। এ সময় সেটি মেরে ফেলা হয়। পরে চুলার পাশে একটি গর্ত দেখে আরও সাপ আছে এমন সন্দেহ হয়। তখন প্রতিবেশীদের সহায়তায় সেখানকার মাটি খুঁড়ে একটি বিষধর মা গোখরা ও ৭০টি বাচ্চা উদ্ধার করে মেরে ফেলা হয়। এ খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা সাপ দেখতে ভিড় জমান।

![২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি [বাংলাদেশী সময় অনুযায়ী]](https://www.songbadprokash.com/media/imgAll//SM/২২২২২২২-20260603084825.jpg)













