ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় যাত্রীবাহী স্পিডবোটের সঙ্গে ট্রলারের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন।
শনিবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মরিচাকান্দি এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জুয়েল (৩৫) ও ফরিদ মিয়া (৪৫)। এর মধ্যে নিহত ফরিদ নরসিংদী জেলা সদরের সঙ্গীতা এলাকার জুলফু মিয়ার ছেলে ও জুয়েল বাঞ্ছারামপুর উপজেলার সলিমাবাদের খুরশিদ মিয়ার ছেলে।
বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বলেন, “যাত্রীবাহী স্পিডবোটটি ১০ থেকে ১২ জন যাত্রী নিয়ে নরসিংদী থেকে মরিচাকান্দি নৌঘাটের উদ্দেশ্যে আসছিল। পথিমধ্যে একটি স্টিলের খালি ট্রলারের সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় আহত জুয়েল ও ফরিদকে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।”
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনার পর থেকে স্পিডবোট চালককে খুঁজে পাওয়া যায়নি বলে জানান তিনি।

![২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি [বাংলাদেশী সময় অনুযায়ী]](https://www.songbadprokash.com/media/imgAll//SM/২২২২২২২-20260603084825.jpg)













