সিলেটের গোলাপগঞ্জে ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে হাদিউল হক (৪৮) নামের একজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪-৫ জন।
মঙ্গলবার (৯ আগস্ট) সকাল ৭টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাদিউল হকের বাড়ি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ফকিরের বাজার পাকশাইল গ্রামে। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম দুর্ঘটনায় একজন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

![২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি [বাংলাদেশী সময় অনুযায়ী]](https://www.songbadprokash.com/media/imgAll//SM/২২২২২২২-20260603084825.jpg)













