ঝালকাঠির বাসমালিক ও শ্রমিকদের বরিশালের বাসশ্রমিকদের হামলার প্রতিবাদে ৮ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুর থেকে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়। এর ফলে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা।
ঝালকাঠি বাস ও মিনিবাস মালিক সমিতির নেতা নাসির উদ্দিন আহম্মেদ জানান, বরিশালের রুপাতলী বাসটার্মিনালে দুপুরে ঝালকাঠি বাস মালিক সমিতির একজন সদস্যকে লাঞ্ছিত ও শ্রমিকদের ওপর হামলা চালায় বরিশারের বাসশ্রমিকরা।
এ ঘটনায় বরিশাল-ঝালকাঠির ৮ রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য রুটগুলো হলো বরিশাল থেকে ঝালকাঠি, পিরোজপুর, ভান্ডারিয়া, মঠবাড়িয়া ও খুলনা। এ ঘটনার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে বলেও জানান তিনি।

![২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি [বাংলাদেশী সময় অনুযায়ী]](https://www.songbadprokash.com/media/imgAll//SM/২২২২২২২-20260603084825.jpg)








