নোয়াখালী সদর উপজেলার পৌরবাজারে অভিযান চালিয়ে ১২০ কেজি চিংড়ি জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় চিংড়ির মধ্যে জেলি ভরে ওজন বাড়ানোর অপরাধে দুই মাছ ব্যবসায়ীকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ এ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে মাইজদী পৌরবাজারে চিংড়ির ওজন বাড়ানোর জন্য জেলি ভরে বিক্রি করে আসছে কিছু অসাধু ব্যবসায়ী। এমন অভিযোগ পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে দুই মাছ ব্যবসায়ীকে আটক করে তাদের সাত দিনের কারাদণ্ড এবং চিড়িংগুলো জব্দ করা হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন সুধারাম মডেল থানার পুলিশ।

![২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি [বাংলাদেশী সময় অনুযায়ী]](https://www.songbadprokash.com/media/imgAll//SM/২২২২২২২-20260603084825.jpg)








