সোনারগাঁয়ে এক কিশোরীকে অপহরণের দায়ে দেলোয়ার হোসেন নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ।
সোমবার (৩১ জানুয়ারি) রাতে উপজেলার মাঝের চর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটককৃত ব্যক্তি দেলোয়ার হোসেন জামপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও পাকুন্ডা গ্রামের মৃত আলী হোসেনের ছেলে।
এ বিষয়ে ওই কিশোরীর মা সিপা বেগম বাদী হয়ে একটি অপহরণ মামলা দায়ের করেছেন।
ওই তরুণীর মা সিপা বেগম জানান, সোমবার রাতে দেলোয়ার তার মেয়েকে ফুসলিয়ে অপহরণ করে। পরে পুলিশের সহায়তায় মেয়েকে উদ্ধার করেন।
তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু সাঈদ পিয়াল জানান, অপহরণকারী দেলোয়ারের কাছ থেকে সুমাইয়া আক্তারকে উদ্ধার করা হয়েছে। আসামি দেলোয়ারকে রাতেই আটক করে সোনারগাঁ থানায় পাঠানো হয়েছে।

![২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি [বাংলাদেশী সময় অনুযায়ী]](https://www.songbadprokash.com/media/imgAll//SM/২২২২২২২-20260603084825.jpg)













