ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দিয়েছে একটি ট্রাক। এতে ট্রাকচালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
সোমবার (২৫ জুলাই) সকালে নবীগঞ্জ উপজেলার বড়চর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটেছে।
তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
জানা গেছে, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে শেরপুর হাইওয়ে থানার পুলিশ। পাশাপাশি দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করেছে।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল দাশ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দুর্ঘটনাকবলিত গাড়ি জব্দ করে থানায় আনা হয়েছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি।”

![২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি [বাংলাদেশী সময় অনুযায়ী]](https://www.songbadprokash.com/media/imgAll//SM/২২২২২২২-20260603084825.jpg)













