চতুর্থ ধাপে নওগাঁ জেলার আত্রাই উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের (ইউপি) ভোট গ্রহণ শুরু হবে আগামীকাল রোববার (২৬ ডিসেম্বর)। এদিন সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
এ উপলক্ষে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে উপজেলা নির্বাচন অফিস। এছাড়া ভোটে পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এই নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও সাধারণ সদস্য পদে ৩১৮ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৯১ জন প্রার্থী রয়েছেন।
আত্রাই উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার আট ইউনিয়নের ৭৫টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। আর নির্বাচনী দায়িত্ব পালনে রয়েছেন ৪ জন রিটার্নিং অফিসার, সহ-প্রিজাইডিং অফিসার ৪৫৯ জন ও পোলিং অফিসার ৯১৮ জন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার শাহ্ মো. আবুল কালাম আজাদ জানান, নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে শেষ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। উপজেলার ৮টি ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৬০ হাজার ১২১ জন।
তাদের মধ্যে পুরুষ ৮০ হাজার ৭২০ জন এবং নারী ৭৯ হাজার ৪০১ জন বলে জানান তিনি।

![২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি [বাংলাদেশী সময় অনুযায়ী]](https://www.songbadprokash.com/media/imgAll//SM/২২২২২২২-20260603084825.jpg)













