গহীন সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশনের আওতাধীন চুনকুড়ি নদীর রাজাখালি খাল এলাকা থেকে মৃত একটি বাঘিনী উদ্ধার করেছে বনবিভাগ।
ময়নাতদন্ত করতে নমুনা সংগ্রহে ভেটেরিনারি একজন সার্জনকে নিয়ে সোমবার (৮ নভেম্বর) সকালে রওয়ানা হয়েছেন সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।
খুলনা বিভাগী বনকর্মকর্তা ড. আবু নাসের মহসিন জানান, স্থানীয় জেলেদের তথ্যের ভিত্তিতে রোববার (৭ নভেম্বর) বিকেলে ঘটনাস্থলে পৌঁছায় কদমতলা স্টেশনের কর্মকর্তা-কর্মচারিরা। আমিও সেখানে যাই। মৃত বাঘিনীটিকে উদ্ধার করি। বর্তমানে স্থানীয় বনরক্ষীদের তত্বাবধানে রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে, পরিণত বয়সের কারণে তার মৃত্যু হয়েছে। এব্যাপারে একটি জিডি করে ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠানো হবে। ফরেনসিক রিপোর্ট পেলে আরও বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানান এই কর্মকর্তা।






































