৬ মাসের সাজার ভয়ে ১১ বছর পলাতক!


খুলনা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৬, ২০২১, ০৮:৩১ পিএম
৬ মাসের সাজার ভয়ে ১১ বছর পলাতক!

ছয় মাসের সাজা খাটার ভয়ে প্রায় ১১ বছর ধরে পালিয়ে ছিলেন মুন্না শেখ (৪৭)। 

শনিবার (৬ নভেম্বর) বিকেলে র‌্যাব-৬ এর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে তাকে নগরীর পাওয়ার হাউজ মোড় এলাকা থেকে গ্রেফতার করে।

র‌্যাব জানায়, ২০১১ সালের আগস্টে খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা থানায় দায়ের হওয়া একটি মামলায় ৬ মাস কারাদন্ড হয় মুন্না শেখ এর। মামলা দায়েরের পর থেকেই সে পলাতক ছিল।

মুন্না শেখ নগরীর দেবেন বাবু রোডের টিনা বস্তির কালু শেখ এর ছেলে। গ্রেপ্তারের পর তাকে সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

Link copied!