জেলহত্যা দিবস পালিত


জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৩, ২০২১, ১২:০৬ পিএম
জেলহত্যা দিবস পালিত

আজ (৩ নভেম্বর) জেলহত্যা দিবস। নানা কর্মসূচির মধ্যে দিয়ে জেলহত্যা দিবস পালন করেছে জামালপুর জেলা আওয়ামী লীগ।

বুধবার সকালে দিবসের শুরুতেই শহরের বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পরে জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে জেলহত্যা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিএসএম মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ।

জামালপুর পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মির্জা সাখাওয়াতুল আলম মনি, যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ শফি গেন্দা, জামালপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম প্রমুখ।
 

Link copied!