পাটুরিয়ায় পৌঁছায়নি প্রত্যয়, চলছে তৃতীয় দিনের অভিযান


রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২১, ০৮:৪৫ এএম
পাটুরিয়ায় পৌঁছায়নি প্রত্যয়, চলছে তৃতীয় দিনের অভিযান

মানিকগঞ্জের পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটের রো রো ফেরি আমানত শাহর উদ্ধার অভিযান তৃতীয় দিনের মত শুরু করেছে উদ্ধারকারী জাহাজ হামজা। ঘাট এলাকায় ফায়ার সার্ভিসের ডুবুরি দলও উদ্ধার কার্যক্রম শুরু করেছে।

শুক্রবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে উদ্ধার অভিযান শুরু হয়। যুগ্ম পরিচালক ও উদ্ধারকারী জাহাজ হামজার কমান্ডার এমএম সানোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে, প্রত্যয় নামের আরও একটি উদ্ধারকারী জাহাজ অভিযানে যুক্ত হওয়ার কথা থাকলেও এখনো জাহাজটি পাটুরিয়া ঘাটে এসে পৌঁছায়নি। 

আরিচা স্থল-কাম ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক মো. মুজিবুর রহমান জানান, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করেছে। একই সঙ্গে উদ্ধারকারী জাহাজ হামজাও কাজ শুরু করেছে।

জানা যায়, নিখোঁজ হওয়া ১৪টি যানবাহনের মধ্যে দ্বিতীয় দিন পর্যন্ত মোট ৯টি ট্রাক ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। বাকী ৬টি যানবাহন উদ্ধারে জন্য তৃতীয় দিনের উদ্ধার অভিযান চলছে। 

Link copied!