মাগুরা শ্রীপুর উপজেলার বৈঠাখালী গ্রামে অনুষ্ঠিত হয়ে গেল কবি গানের আসর ও গ্রামীণ মেলা।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাতে এ গানের আয়োজন করা হয়। প্রতিবছর লক্ষ্মীপূজার পরেরদিন প্রায় দেড়শ বছর ধরে বৈঠাখালী গ্রামে এ কবি গান অনুষ্ঠিত হয়ে আসছে।
এবারের আসরে কবিগান পরিবেশন করেন খুলনার বিখ্যাত দুই কবিয়াল শ্যামল সরকার ও তিমির সরকার।
ঢাক, ঢোল, তবলা, বাঁশি, হারমনিয়াম ও দেশীয় বাদ্যযন্ত্রের তালে তালে কবিয়ালরা ছন্দে ছন্দে নেচে গেয়ে যুক্ততর্ক উপস্থাপনের মাধ্যমে গান পরিশেন করেন তারা।
হাজার হাজার দর্শক শ্রোতা সারা রাত এ কবি গান শুনে আনন্দ উপভোগ করেন। কবিগানের মেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলার নির্বাহী অফিসার লিউজা-উজ-জান্নাহ, এসিল্যান্ড শ্যামানন্দ কুন্ডু, শ্রীপুর থানা ওসি সুবদেব রায়, নাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়নুর রশিদ মুহিদ, শ্রীপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি শিশির শিকদার, অপূব মিত্র প্রমুখ।






































