মোটরসাইকেলকে পাশ দিতে গিয়ে জিপ খাদে, ৮ পর্যটক আহত


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২১, ২০২১, ০৬:৫৪ পিএম
মোটরসাইকেলকে পাশ দিতে গিয়ে জিপ খাদে, ৮ পর্যটক আহত

মোটরসাইকেলকে পাশ দিতে গিয়ে ট্যুরিস্ট জিপ নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে খাদে পড়েছে। এতে গাড়িটিতে থাকা ৮ পর্যটক গুরুতর আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে কক্সবাজারের টেকনাফ বাহারছড়ার চকিদারপাড়া মেরিনড্রাইভ বড় ব্রিজে এ ঘটনা ঘটে।

ঘটনাটি নিশ্চিত করে বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূর মোহাম্মদ জানান, পর্যটকবাহী একটি জিপ কক্সবাজার থেকে টেকনাফের দিকে যাচ্ছিল। পথে চকিদারপাড়া এলাকার স্থানীয় এক ব্যক্তি মোটরসাইলে করে যাচ্ছিলেন। এ সময় বাহারছড়া চকিদারপাড়া মেডিনড্রাইভ এলাকায় পৌঁছালে ট্যুরিস্ট জিপটি মোটরসাইকেলটিকে পাশ দিতে যায়। কিন্তু জিপের চালক গাড়ির ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে জিপটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে জিপে থাকা আট পর্যটক গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ঘটনাস্থলের পাশে অবস্থিত চা দোকানদার সোহেল এবং প্রত্যক্ষদর্শী সলিম উল্লাহ বলেন, “চকিদারপাড়া মো. আবদুল্লাহ তার মোটরসাইকেল নিয়ে শাখা রাস্তা দিয়ে মেরিনড্রাইভে উঠছিল। এসময় জিপটি রাস্তাটির মুখে চলে আসে। গাড়িটি মোটরসাইকেলকে পাশ দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।”

Link copied!