সারা দেশে সাম্প্রদায়িক হামলা ও সন্ত্রাসের বিরুদ্ধে নোয়াখালীতে আওয়ামী লীগের সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ অক্টোবর) সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
জেলা আওয়ামী লীগের সদস্য আবু জাহের আজাদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক খায়রুল আনম সেলিম, যুগ্ম-আহ্বায়ক শিহাব উদ্দিন শাহীন, সহিদ উল্যাহ খান সোহেল প্রমুখ।
বক্তারা বলেন, “ধর্মের অপব্যাখা দিয়ে স্বাধীনতা বিরোধী মহল দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা চালিয়েছে। এদের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে।”
এ ঘটনার জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তারা।






































