করোনা

রাজশাহী মেডিকেল হাসপাতালে ৫ জনের মৃত্যু


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২১, ১০:৩১ এএম
রাজশাহী মেডিকেল হাসপাতালে ৫ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ৫ জনের মৃত্যু হয়েছে।

রোববার (১৭ অক্টোবর) থেকে সোমবার (১৮ অক্টোবর) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের ৫ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। এদের মধ্যে রাজশাহীর ১ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩ জন এবং নাটোরের ১ জন রোগী ছিলেন।

এছাড়াও হাসপাতালটিতে শুধু অক্টোবর মাসের এখন পর্যন্ত মারা গেছেন ৬৮ জন। মৃতদের মধ্যে করোনা ছিলেন পজিটিভ ৮ জন।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ৭ জন। এই নিয়ে ১৯২ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৭৩জন। হাসপাতালটিতে বর্তমানে করোনায় আক্রান্তের হার ৩.৬৭ শতাংশ।

এদিকে সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ১০ জন ও নারী ৬ জন। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩১৪ জন।

Link copied!