পুকুরে ডুবে শিশুর মৃত্যু


সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১১, ২০২১, ০৬:৪১ পিএম
পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে খেলনা তুলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম আবু ওবাইদা।

সোমবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার সনমান্দী ইউনিয়নের খন্দকার দড়িকান্দী গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত আবু ওবাইদা ওই এলাকার সাইফুল ইসলামের ছেলে।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলছিল শিশু আবু ওবাইদা। এক পর্যায়ে তার খেলনাটি পুকুরে পড়ে যায়। সেটি তুলতে গিয়ে সে পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা পানি থেকে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Link copied!