পিকআপ ভ্যান ধাওয়া করে ৩৮ কেজি গাঁজা জব্দ


সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৪, ২০২১, ০৩:৪৩ পিএম
পিকআপ ভ্যান ধাওয়া করে ৩৮ কেজি গাঁজা জব্দ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় একটি পিকআপ ভ্যান ধাওয়া করে ৩৮ কেজি গাঁজা জব্দ করেছে হাইওয়ে পুলিশ।

রোববার (৩ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে কাঁচপুর পাঠাত্তা চাঁদমহল এলাকা থেকে গাঁজাসহ পিকআপটি জব্দ করা হয়।

কাঁচপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা কামাল বলেন, “ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ডিউটি চলাকালে চাঁদমহল এলাকায় সন্দেহজনক একটি পিকআপ থামতে বলি। কিন্তু ড্রাইভার গতি বাড়িয়ে চলে যায়। পরে পালটা ধাওয়া করলে সিদ্ধিরগঞ্জ থানার আদমজী রোডের মুখে পৌঁছালে ড্রাইভার গাড়ি রেখে দ্রুত পালিয়ে যায়। গাড়ি তল্লাসি করে ড্রাইভারের সিটের পেছন থেকে ১৯ প্যাকেট গাঁজা পাওয়া যায়। যার প্রতিটি প্যাকেটে ২ কেজি করে মোট ৩৮ কেজি গাঁজা ছিল।“

এই বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, “জব্দকৃত গাঁজা এবং পিকআপের অজ্ঞাত ড্রাইভারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ চলমান রয়েছে।”
 

Link copied!