পুলিশি বাধায় কাদের মির্জার প্রতিবাদ সভা পণ্ড


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২, ২০২১, ০৬:৫৪ পিএম
পুলিশি বাধায় কাদের মির্জার প্রতিবাদ সভা পণ্ড

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র কাদের মির্জার ডাকা প্রতিবাদ সভা পণ্ড করে দিয়েছে পুলিশ। এসময় চারজনকে আটক করে থানায় আনা হয়।

শনিবার (২ অক্টোবর) বিকেলে বসুরহাট পৌরসভা ৯নং ওয়ার্ডের মওদুদ স্কুল এলাকায় এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

আটককৃতরা হলো, বসুরহাট পৌরসভার ৯নং ওয়ার্ডের মৃত এমদাদুল হকের ছেলে নুর ইসলাম (৪০), ৩নং ওয়ার্ডের মো. মোস্তফার ছেলে শাহাদাত হোসেন (২৯), একই এলাকার শাহ আলমের ছেলে ওলি উল্যাহ (২৯) এবং মৃত মনির আহম্মদের ছেলে আবু তাহের (৩৪)। 

এদিকে কাদের মির্জার পূর্ব ঘোষিত বিভিন্ন ওয়ার্ডে প্রতিবাদ মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে বিপুল পরিমান পুলিশ, ডিবি পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়।

কাদের মির্জার প্রতিবাদ সভা পণ্ড করার বিষয় নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার জানান, আটককৃতদের যাচাই-বাচাই করে পরবর্তীতে পদক্ষেপ গ্রহণ করা হবে।
 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!