• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২, ২৫ জমাদিউস সানি ১৪৪৭

মমেকে করোনা ইউনিটে আরও ৮ জনের মৃত্যু


ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২, ২০২১, ১১:৩০ এএম
মমেকে করোনা ইউনিটে আরও ৮ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) উপসর্গ নিয়ে আটজনের মৃত্যু হয়েছে।

শনিবার (২ অক্টোবর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন ময়মনসিংহ সদরের সুকুমার সরকার (৭০), খুদেনেয়াজ (৬০), রেনু (৬০), নেত্রকোনা সদরের সাইদুল (৬১), জয়া (১৬), দুর্গাপুরের হালিমা (৮০), জামালপুর সদরের মানিক (৩৮), কাজল রেখা (৫৫)।

ডা. মহিউদ্দিন খান মুন বলেন, “আইসিইউতে ৬ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ১২১ জন রোগী চিকিৎসাধীন। নতুন ভর্তি ১৪ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন।”

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, “গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ২৮৫টি নমুনা পরীক্ষা করে ১৩ জন করোনা শনাক্ত হয়েছেন।

Link copied!