• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২, ২৫ জমাদিউস সানি ১৪৪৭

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা মামলায় আটক ১


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১, ২০২১, ০২:৫৮ পিএম
রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা মামলায় আটক ১

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে হত্যা মামলায় ছলিম উল্লাহ ওরফে খলিল নামের এক রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় কুতুপালং ৬নং ক্যাম্প থেকে আটকের পর তাকে উখিয়া থানায় সোপর্দ করা হয়।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হক বলেন, উখিয়া উপজেলার কুতুপালংয়ের লম্বাশিয়া ক্যাম্পের এপিবিএন সদস্যরা ওই রোহিঙ্গাকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এর আগে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) কক্সবাজারের উখিয়া থানায় নিহতের ভাই হাবিবুল্লাহ বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলাটিতে অজ্ঞাতদের আসামি করা হয়েছে। জড়িতদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে বুধবার (২৯ সেপ্টেম্বর) আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসরে অন্যতম নেতা মুহিবুল্লাহ রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। তিনি উখিয়ার লম্বাশিয়া ইস্ট-ওয়েস্ট ক্যাম্প-১ এর বাসিন্দা ছিলেন। ৯ সন্তানের জনক ছিলেন মুহিবুল্লাহ। মিয়ানমারে থাকতে তিনি একটি স্কুলে শিক্ষকতা করতেন।

ক্যাম্পে তিনি ‘মাস্টার মুহিবুল্লাহ’ নামেও পরিচিত। রাত ৯ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক এসপি নাইমুল হক। 

নাইমুল হক বলেন, “বুধবার রাতে খবর পেলাম রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। লম্বাশিয়া ইস্ট-ওয়েস্ট ক্যাম্প-১ এর মাঝি মো. রফিক বলেন, সন্ত্রাসীরা রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে গুলি করে হত্যা করেছে।”

Link copied!