মমেক হাসপাতাল

করোনার উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু


ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২১, ১০:১০ এএম
করোনার উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে করোনায় কেউ মারা যাননি।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন ময়মনসিংহ সদর উপজেলার আব্দুল কাদের (৬৫), কাজল মীর (৫০) এবং হেলাল উদ্দিন (৩০)।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, আইসিইউতে ৭ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ১০৬ জন রোগী চিকিৎসাধীন। নতুন ভর্তি ১২ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন।

এদিকে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ২৯৮টি নমুনা পরীক্ষা করে ২২ জন করোনা শনাক্ত হয়েছেন।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!