কুলিয়ারচরে প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরণ


কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২১, ০৬:৪৮ পিএম
কুলিয়ারচরে প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরণ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরণ ও সাংস্কৃতিক কর্মীদের মাঝে আর্থিক প্রণোদনা প্রদান করা হয়েছে। 

সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় কুলিয়ারচর উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার রুবায়েৎ ফেরদৌসী সভাপতিত্বে ও উপজেলা প্রশাসনের আয়োজনে ১২ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।

এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসচ্ছল ১০ জন সাংস্কৃতিক কর্মীর মাঝে নগদ আড়াই হাজার টাকা করে আর্থিক প্রণোদনা প্রদান করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইয়াছির মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুসা জিসান। আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ড ও জেলা পরিষদ সদস্য জিল্লুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিলরুবা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল সাত্তার মাস্টার, ফরিদপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম, গোবরিয়া আব্দুল্লাপুর ইউপি চেয়ারম্যান মো. আব্বাস উদ্দিন, সালুয়া ইউপি চেয়ারম্যান মো. শাহ মাহবুব রহমান।
 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!