বিশ্ব ইজতেমায় দ্বিতীয় পর্বে ৫ মুসল্লির মৃত্যু


গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৩, ০৯:৪৪ এএম
বিশ্ব ইজতেমায় দ্বিতীয় পর্বে ৫ মুসল্লির মৃত্যু

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আরও চার মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি) রাতে তাদের মৃত্যু হয়।

মারা যাওয়া মুসল্লিরা হলেন ঢাকার কদমতলী থানার পূর্ব জুরাইন এলাকায় মুসল্লি আব্দুল জব্বারের ছেলে আব্দুল হান্নান (৪৫), রাজধানীর গুলিস্তানের বঙ্গবাজার এলাকার ব্যবসায়ী বোরহান (৪৮), শুক্রবার সন্ধ্যায় গাইবান্ধার শুকুর মন্ডলের ছেলে আব্দুল হামিদ মন্ডল (৫৫) ও ঢাকার সাভারের বাসিন্দা আব্দুল আলীমের ছেলে মফিজুল ইসলাম (৫৪) মারা গেছেন।

এই নিয়ে দ্বিতীয় পর্বের ইজতেমায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচজনে।

মৃত্যু বিষয়টি নিশ্চিত করে বিশ্ব ইজতেমার সমন্বয়ক মোহাম্মদ আবু সায়েম জানান, শুক্রবার এশার নামাজের সময় জিকির করছিলেন, হঠাৎ অচেতন হয়ে মারা যান ইজতেমায় যোগ দিতে আসা ঢাকার কদমতলী থানার আব্দুল হান্নান। এরপর রাত ১১টার দিকে টঙ্গীর ইজতেমা ময়দানে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান গুলিস্তানের বোরহান। শুক্রবার সন্ধ্যায় গাইবান্ধার আব্দুল হামিদ মন্ডল ও ঢাকার সাভারের বাসিন্দা মফিজুল ইসলাম এবং বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৫টার দিকে ইজতেমা ময়দানে বরগুনার আব্দুল আলীর ছেলে মফিজুল ইসলাম বার্ধক্যজনিত কারণে মারা যান।

এদিকে শনিবার (২১ জানুয়ারি) বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু চলছে। দ্বিতীয় দিনের কর্মসূচিতে ভারতের মাওলানা ইয়াকুব ছিলানী নিজামুদ্দিনের বয়ানের মধ্য দিয়ে দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। তিনি হিন্দি ভাষায় বয়ান করেন। তাৎক্ষণিকভাবে তা বাংলায় তরজমা করছেন মাওলানা মনির বিন ইউসুফ।

জানা গেছে, বাদ জোহর বয়ান করবেন মাওলানা ওমর তুর্কি। বাদ আসর বয়ান করবেন মাওলানা ইলিয়াস বিন সাদ ও বাংলায় তরজমা করবেন মুফতি ওসামা ইসলাম। বাদ মাগরিব বয়ান করবেন মাওলানা আব্দুস সাত্তার নিজামুদ্দিন, বাংলায় তরজমা করবেন মুফতি জিয়া বিন কাসিম।

রোববার (২২ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় ও শেষ পর্ব।

Link copied!