স্বামীর সঙ্গে বিচ্ছেদ, দেবরকে বিয়ের দাবিতে অনশনে গৃহবধূ


রংপুর প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৩, ০৯:১৫ পিএম
স্বামীর সঙ্গে বিচ্ছেদ, দেবরকে বিয়ের দাবিতে অনশনে গৃহবধূ

রংপুরের বদরগঞ্জে দেবরকে বিয়ের দাবিতে এক সপ্তাহ ধরে শিশু সন্তানকে নিয়ে বাড়ির সামনে অনশনে এক নারী। দেবরকে বিয়ের দাবিতে স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয় তার।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুর থেকে দেবর লিতুনের বাড়িতে ৯ বছরের শিশুকে কোলে নিয়ে দরজায় অবস্থান করছেন ওই নারী। তার বাড়ি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায়।

ওই নারী বলেন, “আমার সংসার ভাঙছে (লিতুন) ও। আমি এখন বাচ্চা নিয়া কই যাব। ও (লিতুন) যতক্ষণ আমাকে বিয়ে করবে না আমি এখানেই বসে থাকব।”

জানা গেছে, বদরগঞ্জ পৌর এলাকার মণ্ডলপাড়ার আব্দুল করিমের ছেলে মোস্তাফিজারের সঙ্গে ১৫ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় ওই নারীর। সুখের সংসারে তাদের কোলজুড়ে আসে ফুটফুটে এক ছেলে সন্তান। অভিযোগ উঠেছে, ওই নারীর সঙ্গে তার দেবর লিতুন মিয়ার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কথা হতো। একপর্যায়ে ওই গৃহবধূকে ফেসবুকে বিভিন্ন রকম আপত্তিকর মেসেজ পাঠায় লিতুন। তাদের দুইজনের ফেসবুক কথোপকথন দেখে দুই বছর আগে স্বামী মোস্তাফিজের সঙ্গে বিচ্ছেদ হয় ওই নারীর। পরে বিয়ের দাবি দেবরের বাড়ির সামনে অবস্থান নেন তিনি।

অভিযুক্ত লিতুনের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, “বড়ভাই-ভাবীর বিচ্ছেদ হয় দুই বছর আগে। তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তিনি আমার বয়সে বড়। কারো ইন্ধনে তিনি এ ধরনের কাজ করছেন।”

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, “ওই মেয়ে এর আগে একটি মামলা করেছে মোস্তাফিজের নামে ও লিতুনের নামে একটি অভিযোগ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।” 
 

Link copied!