মদ পাচারকালে আটক ৩


কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২২, ০৩:০০ পিএম
মদ পাচারকালে আটক ৩

কুড়িগ্রামের রৌমারী উপজেলার সায়দাবাদ নামক এলাকা থেকে ভারতীয় মদসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার (১২ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার সায়েদাবাদ বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন জেলার রাজিবপুর উপজেলার দক্ষিণ মরিচাকান্দি গ্রামের মো. সিদ্দিক মিয়ার ছেলে মো. ইয়াকুব আলী (২৩), একই গ্রামের আব্দুস সালাম মিয়ার ছেলে মো. শাহিন আলম (১৯) ও মো. কোরবান আলীর ছেলে মো. রফিক মিয়া (২৫)।

পুলিশ জানায়, একদল পুলিশ উপজেলার সায়েদাবাদ বাজারের চৌরাস্তা মোড়ে রৌমারী থেকে রাজিবপুরগামী একটি অটোরিকশায় তল্লাশি করে ৬১ বোতল মদ জব্দ করে। পরে অটোরিকশাটি আটক করা হয়। এসময় অটোরিকশায় থাকা চারজন পালানোর সময় তিনজনকে আটক করা হয়।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপ কুমার সরকার বলেন, “আটকদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে।”
 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!