করোনা

রামেক হাসপাতালে আরও ৭ জনের মৃত্যু


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৯, ২০২১, ১০:০২ এএম
রামেক হাসপাতালে আরও ৭ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে এক দিনে আরও ৭ জন মারা গেছেন। আগের দিন মৃত্যু হয় ৮ জনের। তার আগের দিন তিন মাসের মধ্যে সর্বনিম্ন ৪ জন মারা যান। এ নিয়ে আগস্ট মাসের ২৯ দিনে মৃতের সংখ্যা দাঁড়াল ৩৩৫।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী  জানান, শনিবার (২৮ আগস্ট) সকাল ৮টা থেকে রোববার (২৯ আগস্ট)  সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ে মারা যান তারা।

হাসপাতাল সূত্র জানায়, মৃতদের মধ্যে করোনা পজিটিভ ছিলেন দুইজন। আর চারজনেরই মৃত্যু হয়েছে করোনা উপসর্গে। একজন মারা গেছেন করোনা নেগেটিভ অবস্থায়।  

মৃতদের মধ্যে রাজশাহীর চারজন। চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও নাটোরের রয়েছেন একজন করে।

সর্বশেষ এক দিনে করোনা ও এর উপসর্গ নিয়ে হাসপাতালটিতে ভর্তি হয়েছেন ৩০ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৭৬। এদের মধ্যে ৭৫ জন করোনা পজিটিভ রোগী।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!