পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাড়ির পাশে থাকা ঝাড় থেকে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আজিজুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে উপজেলার ভজনপুর ইউনিয়নের গনাগছ গ্রামে এ ঘটনাটি ঘটে।
আজিজুল একই এলাকার বাতাসুর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গনাগছ গ্রামে বাড়ির পাশে থাকা একটি ঝাড় থেকে বাঁশ কাটতে যান আজিজুল। ঝাড়ের পাশ দিয়ে বৈদ্যুতিক তার টানানো ছিল। অসাবধানতাবশত বাঁশ কাটতে গেলে বিদ্যুতায়িত হয়ে পড়েন তিনি। স্থানীয়দের সহায়তায় পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুসলিম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

![২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি [বাংলাদেশী সময় অনুযায়ী]](https://www.songbadprokash.com/media/imgAll//SM/২২২২২২২-20260603084825.jpg)













