ঢাকার কেরানীগঞ্জে ভীমরুলের কামড়ে আলিউল্লাহ (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি উপজেলার রোহিতপুর ইউনিয়নের নতুন সোনাকান্দা গ্রামের মৃত সেরাজুল হক আফু মাস্টারের ছেলে।
নিহতের ছেলে এরশাদ হোসেন জানান, বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে তার বাবা নামাজ পড়তে গেলে মসজিদের পাশের নারকেল গাছে থাকা ভিমরুলের একটি বাসা ভেঙে তার শরীরে পড়ে। এসময় বাসায় থাকা প্রায় শ-খানিক ভিমরুল তাকে বেধড়ক কামড়ায়। এতে তিনি মারাত্মকভাবে আহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পরদিন সকালে তার মৃত্যু হয়।

































