সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় নাগডরার খাইহাওর হাওরে গরু চড়াতে গিয়ে বজ্রপাতে বাবুল চন্দ্র দেব (৪৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। তিনি উপজেলার জয়কলস ইউনিয়নের সদরপুর পশ্চিমপাড় (গাঙেরহাটি) গ্রামের মৃত তারক চন্দ্র দেবের ছেলে।
শনিবার (২৭ আগস্ট) সকাল ৯টায় খাইহাওর বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় বজ্রপাতের এ ঘটনা ঘটে।
স্থানীয় ওয়ার্ডের সদস্য মো. আশিক মিয়াসহ স্থানীয় এলাকাবাসীরা জানান, গুড়ি গুড়ি বৃষ্টি মধ্যে সকালে গরু চড়াতে সদরপুর সেতুর দক্ষিণে নাগডরার খাইহাওর বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় যান কৃষক বাবুল দেব। এসময় হাওরে যাওয়ার পর বজ্রপাতের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। অন্যান্য কৃষকরা তাকে বাড়ি নিয়ে আসেন।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

![২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি [বাংলাদেশী সময় অনুযায়ী]](https://www.songbadprokash.com/media/imgAll//SM/২২২২২২২-20260603084825.jpg)













