বগুড়া সদর উপজেলায় দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সুদেব (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় রাহুল কুমার (১৪) নামের আরেক কিশোর আহত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুর ৩টায় যশোপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
সুদেব লাহিড়ীপাড়া ইউনিয়নের যশোপাড়া বসুদেব ছেলে। আহত রাহুল একই এলাকার রঞ্জন কুমার দত্তের ছেলে।
জানা যায়, বাড়ি থেকে বগুড়া থেকে যাওয়ার পথে যশোপাড়া এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেল চালক গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে সুদেব মারা যায়।

![২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি [বাংলাদেশী সময় অনুযায়ী]](https://www.songbadprokash.com/media/imgAll//SM/২২২২২২২-20260603084825.jpg)













