কিশারগঞ্জের ভৈরবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বিরুদ্ধে মানববন্ধন করেছেন নদী তীরবর্তী ভূমির মালিক ও ব্যবসায়ীরা।
৭ দফা দাবিতে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার দুর্জয় মোড়ে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ইফতেখার হোসেন বেনু।
ভূমির মালিক ও ব্যবসায়ীদের অভিযোগ, নদী তীরবর্তী মালিকানাধীন ভূমিতে পিলার বসিয়ে এককভাব নকশা তৈরি করে জমির মালিকদের হয়রানি করছে বিআইডব্লিউটিএ। হয়রানি বন্ধের দাবিতে ৭ দফা দাবি জানিয়েছেন তারা।

![২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি [বাংলাদেশী সময় অনুযায়ী]](https://www.songbadprokash.com/media/imgAll//SM/২২২২২২২-20260603084825.jpg)













