করোনার মহাসংকট ও লকডাউনের কারণে ঝালকাঠির বিভিন্ন এলাকায় অসহায় ও দুস্থ মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
রোববার (২৫ জুলাই) দুপুরে শহরের পূর্বচাঁদকাঠি বাজার এলাকায় শতাধিক মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন যুবলীগ ছবির হোসেন।
খাবার বিতরণকালে যুবলীগ নেতা ছবির হোসেন বলেন, “বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র জননেতা আমির হোসেন আমুর নির্দেশনায় আমি এই কার্যক্রম শুরু করেছি। যতদিন লকডাউন থাকবে ততদিন আমার এ কর্মসূচিও অব্যাহত থাকবে।”

![২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি [বাংলাদেশী সময় অনুযায়ী]](https://www.songbadprokash.com/media/imgAll//SM/২২২২২২২-20260603084825.jpg)








