মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে পাবনায় ৪দিন ব্যাপী বইমেলা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকেলে শহরের বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে বেলুন উড়িয়ে উদ্বোধনের মধ্যদিয়ে ৪দিন বইমেলা শুরু হয়েছে। স্থানীয় সরকার বিভাগের সহযোগীতায় সাংস্কৃতিক মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় জেলা প্রশাসনের আয়োজনে এই মেলা শুরু হয়েছে।
জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনে সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল, পুলিশ সুপার মহিবুল ইসলাম, পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান, শিক্ষাবিদ প্রফেসর কামরুজ্জামান, ডিডিএলজি মোকলেছুর রহমান, বীরমুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন, বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, জেলা শিক্ষা কর্মকর্তা মোসলেম উদ্দিন, জেল সুপার শাহ আলম খান, এনডিসি বায়েজিদ বিন আখন্দ প্রমূখ। কোরআন থেকে তেলোয়াত করেন মাওলানা এনায়েত উল্লাহ।
প্রথম দিনেই মেলায় ছিল উপচে পড়া ভিড়। শিশুসহ বিভিন্ন বয়সের নারী পুরুষের উপস্থিতি ছিলো লক্ষ্যনীয়। বইমেলাতে ২৪ টি স্টল নিয়ে অংশ নিয়েছে বেশ কয়েকটি প্রকাশনীসহ বিভিন্ন লাইব্রেরি ও প্রতিষ্ঠান। ৪ জানুয়ারি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এই বইমেলা চলবে। বইমেলা অঙ্গনে প্রতিদিন আলোচনা, সঙ্গীত, নৃত্য, নাটক, আবৃত্তি, সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণীসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।






































