তৃতীয়বারের মতো আগামী ৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে তারতীলুল কোরআন ক্বিরাত প্রতিযোগিতা অনুষ্ঠান। এবারের আয়োজনে গত দুবারের থেকে ব্যতিক্রমধর্মী ও চমকপ্রদ রয়েছে।
মঙ্গলবার (৯ নভেম্বর) কোরআন ক্বিরাত প্রতিযোগিতার বিষয়টির তথ্য নিশ্চিত করেছে ‘আলোর পথিক সমাজ সংঘ’র সদস্যরা।
চাঁদপুরের মতলব উত্তর এনায়েতনগর সাহেব বাজারে বাদ আসর মসজিদ সংলগ্ন ‘আলোর পথিক সমাজ সংঘ’র উদ্যোগে এই কোরআন ক্বিরাত প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
জানা যায়, এই ক্বিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে বিজয়ীদের মাঝে মূল্যবান পুরস্কার প্রদান করা হবে। আর এতে বিচারকের আসনে থাকবেন স্বনামধন্য ও প্রখ্যাত আলেমগণ।
সংঘটির পক্ষ থেকে বলা হয়েছে, ছাত্রদের সুুুুপ্ত প্রতিভার বিকাশ প্রকাশ করাই হলো প্রতিযোগিতার মূল আকর্ষণ। এছাড়া এর মাধ্যমে ভবিষৎতে দেশ ও দেশের বাইরে থেকেও ক্বারীদের নিয়ে আসার লক্ষ্য রয়েছে এই সংঘের। তাই আগামীতে আরো বড় ও প্রাণবন্ত চমৎকার আয়োজন করার চিন্তা রয়েছে সংঘটির। আর সে জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে এর সদস্যরা। একই সঙ্গে সকলের সহযোগিতাও চাওয়া হয়েছে।
অনুষ্ঠানে ৩টি ইভেন্ট থাকবে। এগুলো হলো-
১. কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা। তবে শুধুমাত্র মাদ্রাসা ছাত্রবৃন্দ- বয়স ১ থেকে ১২ (একজন), বয়স ১৩ থেকে ১৮ (একজন), (প্রত্যেক মাদ্রাসা থেকে মোট ২ জন)।
২. হামদ ও নাত পরিবেশন প্রতিযোগিতা। (যে কোন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রবৃন্দ। তবে প্রত্যেক প্রতিষ্ঠান থেকে একজন)।
৩. কুইজ প্রতিযোগিতা। (উপস্থিত সকল সাধারন জনগণ, মাদ্রাসার ছাত্র-শিক্ষক ছাড়া)।
এদিকে আয়োজনটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছে এনায়েতনগর সাহেব বাজার মালিক-বণিক সমিতি ও ব্যবসায়ীবৃন্দ।






































