আবুধাবি টেস্ট

বাংলাদেশ ৩৪৬ রানে গুটিয়ে গেল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৬, ০১:৫৭ পিএম
বাংলাদেশ ৩৪৬ রানে গুটিয়ে গেল

আবুধাবি টেস্টের প্রথম দিনে শুরুটা দারুণ করলেও শেষভাগে এসে খেই হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। ৮ উইকেট হারিয়ে ৩১৭ রান তুলে দিনের খেলা শেষ করেছিল নাজমুল হোসেন শান্তর দল। দ্বিতীয় দিনের প্রথম ঘণ্টাতেই ৩৪৬ রানে অলআউট হলো বাংলাদেশ।

তাইজুল ইসলাম ও নাইম হাসান বেশ ভালোভাবেই সামলাচ্ছিলেন। ৩০ মিনিট বিপদ হতে দেয়নি এই জুটি। ৩০ রানের জুটি ভাঙে তাইজুল ফিরলে। ৯ রানে ফেরেন সাফির বলে। ৮২ রানে ৪ উইকেট নিয়ে তিনিই ইনিংসের সেরা বোলার।

তাইজুল ফিরলে লড়াইটা একাই চালিয়ে গেছেন নাইম। ৬৭ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন তিনি। এবাদতকে শূন্য রানে ফিরিয়ে ইনিংসের ইতি টানেন আহমেদজাই। 

দ্বিতীয় দিনে বাংলাদেশ যোগ করতে পেরেছে ২৯ রান। ২ উইকেটে ২২১ রান থেকে ৩৪৬ রানেই থামল বাংলাদেশের ইনিংস। ১২৫ রানে শেষ ৮ উইকেট হারিয়েছে বাংলাদেশ।

Link copied!