তিন বছর আগে শেষবারের মতো চ্যাম্পিয়নস লিগে খেলতে নেমেছিলেন তিনি। লিওনেল মেসিকে হয়তো আর কখনোই এই টুর্নামেন্টে দেখা যাবে না। গত রাতে মেসি হাতছাড়া করেছেন অনেক পুরনো দুটি রেকর্ড। তার এই রেকর্ড ভেঙেছেন হালের দুই তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে ও আরলিং হলান্ড।
রিয়াল মাদ্রিদের জার্সিতে খেলতে নেমে চ্যাম্পিয়নস লিগে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে শততম ম্যাচ খেলেছেন এমবাপ্পে। অপর ম্যাচে জোড়া গোল করে হলান্ড টুর্নামেন্টটির ইতিহাসে দ্রুততম ৬০ গোলের রেকর্ড গড়লেন।
চ্যাম্পিয়নস লিগে রোমার মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। মাদ্রিদের হয়ে প্রথম গোলটি করেন এমবাপে। এদিন সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে ২৭ বছর বয়সে ফরাসি অধিনায়ক চ্যাম্পিয়নস লিগের শততম ম্যাচ খেলতে নেমেছিলেন। এর আগে চ্যাম্পিয়ন্স লিগে ১০০ ম্যাচ খেলার সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের রেকর্ডটি ছিল মেসির দখলে। ২০১৫ সালের সেপ্টেম্বরে রোমার বিপক্ষেই ২৮ বছর বয়সে বার্সা তারকা ফরোয়ার্ড ওই মাইলফলক স্পর্শ করেছিলেন। আর্জেন্টাইন তারকার সেই রেকর্ড হাতছাড়া হলো সেই ইতালিয়ান ক্লাবটির বিপক্ষে।
মেসির আরও একটি রেকর্ড ভেঙেছেন হলান্ড। ম্যানচেস্টার সিটির বিপক্ষে পিএসজির ৪-২ গোলের জয়ের ম্যাচে দুটি গোল করেন এই নরওয়ে তারকা। তাতে চ্যাম্পিয়নস লিগে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৬০ ম্যাচে ৬১টি। ২৬ বছর ৮৫ দিন বয়সে এই টুর্নামেন্টে ৬০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন হলান্ড। মেসির আগের রেকর্ডটি এক দিনের ব্যবধানে ভেঙেছেন সিটির এই নরওয়েজীয় স্ট্রাইকার।













