কাতার বিশ্বকাপে কোস্টারিকার বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে বেশ আধিপত্য বিস্তার করেছে স্পেন। ম্যাচের ১১তম মিনিটে স্পেনের হয়ে স্কোরশিটে নাম তোলেন দানি ওলমো। তাতেই বিশ্বকাপে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করে স্পেন।
দোহার আল থুমামা স্টেডিয়ামে এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামে স্পেন। এই ম্যাচে দলের হয়ে প্রথম গোল করেন দানি ওলমো। ওই গোলেই বিশ্বকাপে স্পেনের গোলসংখ্যা ছাড়িয়েছে ১০০।
বিশ্বকাপে ৬ষ্ঠ দল হিসেবে শত গোল করেছে স্পেন। এর আগে এই রেকর্ড করেছে- জার্মানি, ব্রাজিল, ইতালি, আর্জেন্টিনা ও ফ্রান্স। এর মধ্যে ব্রাজিল ও জার্মানি পার করেছে দুই’শ গোলের মাইলফলক।
বিশ্বকাপে সবচেয়ে বেশি ২২৯ গোল করে সবার উপরে আছে ব্রাজিল। দ্বিতীয় স্থানে থাকা জার্মানির গোলসংখ্যা ২২৭ টি। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা করেছে ১৩৮ গোল। ইতালি ও ফ্রান্সে গোলসংখ্যা যথাক্রমে ১২৮ ও ১২৪।











![২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি [বাংলাদেশী সময় অনুযায়ী]](https://www.songbadprokash.com/media/imgAll//SM/২২২২২২২-20260603084825.jpg)









