ফুরফুরে ইংলিশদের সামনে আজ মরিয়া দক্ষিণ আফ্রিকা। এরই মধ্যে সেমি ফাইনাল নিশ্চিত করে ফেলেছে ইংল্যান্ড। অন্যদিকে সেমিতে যেতে হলে ইংল্যান্ডকে অন্তত ৬০ রানে হারাতে হবে প্রোটিয়াদের। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে আজ টস জিতেছে ইংলিশরা। টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান।
দক্ষিণ আফ্রিকা : কুইন্টন ডি কক, রেজা হেনড্রিকস, র্যাসি ভ্যান ডার দুসেন, টেম্বা বাভুমা (অধিনায়ক), অ্যাডেইন মার্করাম, ডেভিড মিলার, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, কেশভ মহারাজ, অ্যানরিচ নটরেজ, তাবরেহ শামসি।
ইংল্যান্ড : জেসন রয়, জস বাটলার, ডেভিড মালান, জনি বেয়ারস্টো, লিয়াম লিভিংস্টোন, ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলী, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, মার্ক উড।

































