আবার দেশের বাইরে সাকিব


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২১, ২০২৩, ০৪:২৩ পিএম
আবার দেশের বাইরে সাকিব

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষ করেই কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলতে যাবেন সাকিব আল হাসান। তার আগেই অবশ্য কানাডায় গেলেন দেশের সেরা এই অলরাউন্ডার। 

তবে এবার ঘুরতে বা অন্য কোনো কারণে কানাডায় যাননি। এবার দেশে ঈদুল আযহা স্ত্রী-পুত্র-কন্যাদ্বয়কে সাথে নিয়েই উদযাপন করবেন সাকিব। আর তাই তাদের বিকল্প সহজ পথে দেশে আনতেই কানাডায় পাড়ি জমানো সাকিবের।

পারিবারিক সূত্রেই জানা গেছে, স্ত্রী, পুত্র-কন্যাদের দেশে আনতে গেছেন সাকিব। যুক্তরাষ্ট্রের উসকনসিন থেকে কানাডা কাছে হওয়ায় বিকল্প পথে পরিবার আনতে এ পথ বেছে নেন সাকিব। 

আগামী ২৬ জুন সপরিবারে দেশে ফেরার কথা সাকিবের। এবার পরিবার নিয়ে বাবা-মার সঙ্গে ঈদ উদযাপন করবেন দেশের সেরা অলরাউন্ডার। রোজার ঈদে সাকিব বাবা-মায়ের সঙ্গে ঈদ উদযাপন করলেও স্ত্রী, পুত্র-কন্যারা ছিল যুক্তরাষ্ট্রে। এবার পুরো পরিবারই থাকছে উৎসবে। 

Link copied!