১৫ মাস পর অস্ট্রেলিয়াকে হটিয়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ভারত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২, ২০২৩, ০৪:৫৯ পিএম
১৫ মাস পর অস্ট্রেলিয়াকে হটিয়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ভারত

অস্ট্রেলিয়া ১৫ মাস ধরে টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল। ১৫ মাস পর অস্ট্রেলিয়াকে হটিয়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে ভারত। 

ভারত ৭-১১ জুনের মধ্যে অনুষ্ঠিতব্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য ইংল্যান্ডে যাবে। আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠা দলটি ২ মে নিশ্চিত করেছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের দলটি তাদের প্রতিপক্ষের ওপরে চলে গেছে ফাইনালের আগেই।

সর্বশেষ রাউন্ডের র‍্যাঙ্কিং ঘোষণা করার আগে অস্ট্রেলিয়ার নামের পাশে  ১২২ পয়েন্ট ছিল, ভারত তাদের থেকে তিন পয়েন্ট (১১৯) পিছিয়ে ছিল। মে ২০২২ সালের পর থেকে শেষ হওয়া সিরিজের পারফর্ম্যান্স বিবেচনায় ছিল শতভাগ। এর ২ বছর আগে শেষ হওয়া সিরিজগুলোর পারফর্ম্যান্স বিবেচনায় এসেছে ৫০ ভাগ।

২০১৯/২০ মৌসুমে ঘরের মাঠে পাকিস্তান ২-০ ও নিউ জিল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। কিন্তু এই দুর্দান্ত সিরিজ দুটি আইসিসির বিবেচনায় আসেনি। অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডকে ৪-০ ব্যবধানে হারিয়েছিল অস্ট্রেলিয়া। এই সিরিজের পারফরম্যান্স বিবেচনায় এসেছে মাত্র ৫০ শতাংশ। এ কারণে ৫ রেটিং হারায় অস্ট্রেলিয়া।

অন্যদিকে, ভারতের জন্যও সিরিজ বাদ পড়ায় তারা পেয়েছে সুসংবাদ। এই হালনাগাদ থেকে ২০১৯-২০ মৌসুমে নিউ জিল্যান্ডের বিপক্ষে ভারতের ২-০ ব্যবধানে হারা সিরিজ বাদ পড়েছে । ফলে ২ পয়েন্ট বেড়েছে ভারতের।

১১৪ রেটিং পয়েন্ট নিয়ে তিনে আছে ইংল্যান্ড। পরের স্থানগুলো যথাক্রমে- দক্ষিণ আফ্রিকা (১০৪), নিউ জিল্যান্ড (১০০), পাকিস্তান (৮৬), শ্রীলঙ্কা (৮৪), ওয়েস্ট ইন্ডিজ (৭৬), বাংলাদেশে (৪৫) ও জিম্বাবুয়ে (৩২)।

 

Link copied!