বোর্ডার-গাভাস্কার ট্রফি

রোহিতের সেঞ্চুরির দিনে জাদেজার দৃঢ়তায় বড় লিডের পথে ভারত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৩, ০৭:৫৭ পিএম
রোহিতের সেঞ্চুরির দিনে জাদেজার দৃঢ়তায় বড় লিডের পথে ভারত

স্পিনারদের দাপটে প্রথম দিনেই অস্ট্রেলিয়াকে ১৭৭ রানে অলআউট করেছিল ভারত। নিজের ব্যাটিংয়ে কেএল রাহুলের উইকেট হারালেও অধিনায়ক রোহিত শর্মার ব্যাটে দাপট দেখিয়েই দিন শেষ করেছিল।

দ্বিতীয় দিনে স্কিল ও টেম্পারামেন্টের প্রদর্শনী মেলে সেঞ্চুরিও তুলে নিয়েছেন তিনি। শেষদিকে ব্যাট হাতেও লড়াই চালিয়ে চালিয়েছেন রবীন্দ্র জাদেজা। এই বাঁহাতি অপরাজিত পঞ্চাশোর্ধ ইনিংসে শুক্রবার (১০ ফেব্রুয়ারি) গপুর টেস্টের দ্বিতীয় দিন ৭ উইকেটে ৩২১ রান নিয়ে শেষ করেছে ভারত। ইতিমধ্যে ১৪৪ রানে রয়েছে স্বাগতিকরা।

শুক্রবার ১ উইকেটে ৭৭ রান নিয়ে শুক্রবার খেলতে নামা ভারত দিনের শুরুতেই হারায় রবিচন্দ্রন অশ্বিনকে। মার্ফির বলে এলবিডব্লিউর রিভিউ নিয়ে তাকে ফেরায় অস্ট্রেলিয়া। এরপর দলীয় ১৩৫ রানে চেতেশ্বর পূজারাকেও ড্রেসিংরুমে ফেরত পাঠান তিনি।

এরপর বিরাট কোহলিকে নিয়ে নতুন জুটি গড়ার চেষ্টা করেছিলে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু কোহলিকেও বেশিক্ষণ টিকতে দেননি টম। দলীয় ১৫১ রানে অ্যালেক্স ক্যারির ক্যাচ হয়ে ফেরেন কোহলি। এ ইনিংসে মাত্র ১২ রান এসেছে তার ব্যাট থেকে।

টি-টোয়েন্টিতে বিপ্লব ঘটিয়ে টেস্ট অভিষেক হলেও রাঙাতে পারেন্নি ভারতীয় ব্যাটার সূর্যকুমার যাদব। অজি স্পিনার নাথান লায়নের শিকার হয়ে ফেরেন মাত্র আট রানে।

১৬৮ রানে ৫ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়া দলকে পথে ফেরান রোহিত ও জাদেজা।  ১৭১ বলে ক্যারিয়ারের নবম টেস্ট সেঞ্চুরি করা রোহিত ফিরেছেন দলীয় ২২৯ রানে। ২১২ বলে ১৫ চার ও দুই ছক্কায় তার ব্যাট থেকে এসেছে ১২০ রান।  অভিষেক ম্যাচে আলো ছড়াতে ব্যর্থ কেএস ভারত। তাকে ফিরিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন মার্ফি।

এরপর অক্ষর প্যাটেলকে নিয়ে চোয়ালবদ্ধ লড়াই করেছেন জাদেজা। শেষ পর্যন্ত তাদের জুটি আর ভাঙতে পারেনি অস্ট্রেলিয়া।  ৯৪ বলে১৮তম টেস্ট ফিফটি স্পর্শ করা জাদেজা দিন শেষে অপরাজিত আছেন  ৯ চারে ৬৬ রান করে। অন্যপ্রান্তে ৮১ রানের জুটিতে তার সঙ্গী অক্ষর অপরাজিত ৮ চারে ৫২ রানে।

Link copied!