বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের দেওয়া ১৭৭ রানের লক্ষ্যে ব্যাট করছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি দলটির।
দলীয় ২৫ রানে দলের অন্যতম সেরা ব্যাটার লিটন কুমার দাসকে হারিয়েছে কুমিল্লা। এরপর তিন নম্বরে নেমে ভালো শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি ডেভিড মালান। দলীয় ৫১ রানে ব্যক্তিগত ১৭ রানে ফিরে যান এই ইংলিশ ব্যাটার।
মাত্র ছয় রানের ব্যবধানে আরেক ওপেনার সৈকত আলিকে হারিয়ে শুরুতেই চাপে পড়েছিল কুমিল্লা। তবে এরপর মোসাদ্দেককে নিয়ে পাল্টা প্রতিরোধ গড়েছেন কুমিল্লা অধিনায়ক ইমরুল কায়েস।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১.২ ওভারে তিন উইকেট হারিয়ে কুমিল্লার সংগ্রহ ৮৬ রান। জয়ের জন্য ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের এখনও প্রয়োজন ৫২ বলে ৯১ রান।
কুমিল্লার হয়ে ইমরুল কায়েস অপরাজিত আছেন ১৫ বলে ১৯ রানে। তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন মোসাদ্দেক। তিনি অপরাজিত আছেন আট রানে।
























